সহস্রাধিক বেসামরিক নাগরিকের মরদেহ শনাক্ত: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২২:২০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২২:২৬

কিয়েভে অঞ্চলে এক হাজার ৮৪ বেসামরিক নাগরিকের মৃতদেহ শনাক্ত হয়েছে। কিয়েভ পুলিশ প্রধান জানিয়েছেন, কিয়েভের বাইরে সহস্রাধিক নাগরিককের মরদেহ চিহ্নিত করেছে ইউক্রেনীয় পুলিশ। এ খবর জানিয়েছে আল জাজিরা।

আন্ড্রি নেভিটভ টেলিভিশনে সাক্ষাৎকারে দাবি করেন, মৃতদেহগুলো পরীক্ষা করে দেখা গেছে ৫০ থেকে ৭০ শতাংশ মানুষকে মেশিনগান, স্নাইপার এবং অ্যাসল্ট রাইফেলে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, গণকবরে পাওয়া প্রায় ৩০০ মৃতদেহ এখনও অজ্ঞাত রয়ে গেছে।

রুশ বাহিনী কিয়েভের উত্তরের একাধিক এলাকা বেশ কিছুদিন দখলে রাখে। তবে কিয়েভের আশপাশ থেকে সরে এখন পূর্ব ইউক্রেনে জড়ো হয়েছে রাশিয়ান সেনারা। বেঁচে যাওয়া ইউক্রেনের যোদ্ধাদের অভিযোগ, রুশ বাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছে।

এর আগে রাশিয়ান সেনারা ইউক্রেনের বুচা শহর ছেড়ে যাওয়ার পর পথে অনেকের লাশ পাওয়া যায়। গণকবরেরও সন্ধান পাওয়ার দাবি করে কিয়েভ। বুচায় রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী