যেসব অস্ত্র চেয়েছি, তা পেতে শুরু করেছি: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৬:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬:৫০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্রদের কাছে যেসব অস্ত্র সহায়তা চাওয়া হয়েছিল সেগুলো অবশেষে সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার তিনি বলেন, এসব অস্ত্র হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে।

মধ্যরাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেছেন রুশ কমান্ডারের বক্তব্যে দেখা গেছে মস্কো অন্য দেশেও আগ্রাসন চালাতে চায়। ওই রুশ কমান্ডার মল্ডোভার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ‘বিশেষ সামরিক অভিযান’ নামে চালানো এই আগ্রাসন শুরুর পরই পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহযোগিতা চায় কিয়েভ।

ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা পাঠিয়েছে। সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক বৈঠকে হাজির হয়ে মিত্র দেশগুলোর কাছে আরও বেশি অস্ত্র সহায়তা চায় কিয়েভের প্রতিনিধিরা।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম