ইউক্রেনে বিমান বিধ্বংসী ট্যাংক পাঠানোর অনুমতি দেবে জার্মানি

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ২০:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:০৩

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বিমান বিধ্বংসী ট্যাংক পাঠানোর অনুমতি দেবে জার্মানি। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে বার্লিনের এ সংক্রান্ত নীতিতে একটি স্পষ্ট পরিবর্তন দৃশ্যমান হবে। জার্মান প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে ট্যাংক সরবরাহের অনুমোদন দেওয়া হবে।

ইউএস রামস্টেইন এয়ারবেসে এক আন্তর্জাতিক বৈঠকে ক্রিস্টিন ল্যামব্রেচট বলেন, সরকার ব্যবহৃত গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফ্ট ট্যাংক সরবরাহে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে দক্ষিণ-পশ্চিম জার্মানির বিমানঘাঁটিতে ৪০টি দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে মিলিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম