২৩ হাজার সেনা হারিয়েছে রাশিয়া: দাবি জেলেনস্কির

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ১৬:০৮আপডেট : ০১ মে ২০২২, ১৬:০৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আগ্রাসনকে একটি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, চলমান সংঘাতে রাশিয়ার সহস্রাধিক ট্যাংক, প্রায় ২০০টি বিমান এবং প্রায় আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের মাটিতে আরও হাজার হাজার রুশ সেনা হতাহত হবে।

এদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেন সংকট সমাধানে সত্যিই আগ্রহী হয় তবে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ উচিত।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। এর মধ্যে কংগ্রেসের কাছে আরও তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাশিয়া বলছে, কিয়েভকে সামরিক সহায়তা মানে আগুনে ঘি ঢালা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের