রাশিয়া থেকে গ্যাস না নেওয়ার পরিকল্পনা ইতালির

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২২, ১৩:৫৯আপডেট : ০৩ মে ২০২২, ১৪:০৩

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর গ্যাসের নির্ভরতা কীভাবে কমানো যায়, এ নিয়ে পরিকল্পনা করছে ইউরোপের অনেক দেশ। এর মধ্যে ইতালি জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝিতে মস্কো থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা তার দেশের।

ইতালির ইকোলজিক্যাল ট্রানজিশন বিষয়ক মন্ত্রী রবার্তো সিঙ্গোলানি বলেন, ২০২৪ সালের মধ্যে রুশ গ্যাসের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে কাজ করছে তার সরকার।

দৈনিক লা রিপাবলিকাকে সাক্ষাৎকারে রোবার্তো সিঙ্গোলানি, ২৪-এর মধ্যেই ইতালিকে স্বায়ত্বশাসিত হওয়া উচিত। আমরা রাশিয়ান গ্যাস না আমদানি করলেই পারি।

ইতালি ইউরোপের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটি বর্তমানে গ্যাস থেকে জ্বালানির ৪২ শতাংশ পূরণ করে এবং ৯৫ শতাংশ গ্যাস আমদানি করে থাকে।

এদিকে রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞায় সমর্থন দিতে প্রস্তুত জার্মানি। নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির অর্থনীতি ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। তবে একইসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য রুশ জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর নির্ভরতার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।

ইউক্রেনে সামরিক অভিযানে প্রেক্ষিতে রুশ তেল ও গ্যাসের নির্ভরতা শূন্যের কোটায় নামিতে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। মস্কোর ওপর নিষেধাজ্ঞার আরোপের জেরে কয়েকবার এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস সরবরাহ বন্ধের হুমকি দেয় পুতিন। এরপরই নড়েচড়ে বসে দেশগুলো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম