ইউক্রেনের সদস্যপদ নিয়ে জুনে মত জানাবে ইইউ

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ২০:১৯আপডেট : ০৯ মে ২০২২, ২০:১৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ ইউক্রেনের সদস্যপদ নিয়ে জুন মাসে নিজেদের মত জানাবে ইউরোপিয়ান কমিশন। সোমবার কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই তথ্য জানিয়েছেন।

এক টুইটে ইইউ প্রধান জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বরেছেন এবং ইউক্রেনের সদস্যপদের প্রশ্নমালার জবাব পাওয়ার অপেক্ষায় আছেন।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, জুন মাসে ইইউ কমিশন নিজেদের মত জানাবে।

এপ্রিল মাসে কিয়েভ সফর করেন ভন ডার লিয়েন। রুশ আক্রমণের পর ইউক্রেনের প্রতি সংহতি জানাতে তিনি এই সফরে যান।

ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রার্থী রাষ্ট্র হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলো ভন ডার লিয়েনের কমিশনের বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নেবে। এই কমিশনই সদস্যপদ প্রদানের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া তদারকি করবে।

 সদস্যপদ পাওয়ার আগে ইউক্রেনকে শাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো কঠোর মানদণ্ড পূরণ করতে হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের