ইউক্রেন থেকে শস্য চুরি করে সিরিয়ার বন্দরে রুশ জাহাজ

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২২, ০৯:২৫আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৩৮

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ আনে ইউক্রেন। মস্কো সেই অভিযোগ অস্বীকার করলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউক্রেনের খামার থেকে চুরি যাওয়া শস্য সিরিয়ার লাতাকিয়া বন্দরে নিয়ে গেছে রুশ জাহাজ। সোমবার (৩০ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা এসব ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজকে দেখা গেছে। 

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকে ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দর থেকে শস্য লোড করা তিনটি জাহাজের মধ্যে এটি একটি। এই জাহাজটিকে শেষবার গত ১৯ মে সেভাস্তোপলে দেখা যায়। এরপর তুর্কি উপকূল বরাবর বসফরাস প্রণালী ও দক্ষিণে ট্রানজিট করা হয়। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটি প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আগের প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাকের বহরকে দক্ষিণ ইউক্রেনের খামার এবং সাইলো থেকে ক্রিমিয়ায় শস্য নিয়ে যেতে দেখা যায়। আর ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে ৪ লাখেরও বেশি টন শস্য লুট করেছে।

রাশিয়া ইউক্রেনের ২২ মিলিয়ন টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খাদ্যসশ্য রফতানি আটকে যাওয়ায় প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। দেখা দিয়েছে খাদ্য সংকট।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের