রাশিয়ার অস্ত্র ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২২, ১৭:২৩আপডেট : ৩০ মে ২০২২, ১৭:২৩

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে রাশিয়ার একটি অস্ত্র ডিপো ধ্বংস করেছে। রবিবার তারা এই দাবির কথা জানিয়েছে। এমন সময় কিয়েভ এই দাবি করলো যখন পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

ইউক্রেনের অপারেশনাল ট্যাক্টিক্যাল গ্রুপ ‘ইস্ট’ সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী এক ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল, এক আর্মর্ড পারসোনেল ক্যারিয়ার, পাঁচটি আর্মর্ড ফাইটিং ভেহিক্যাল, দুটি আর্টিলারি সিস্টেম, তিনটি ভারি আর্টিলারি ট্র্যাক্টর, একটি ফুয়েল ট্যাংকার ও তিনটি ড্রোন ধ্বংস করেছে।

বিবৃতিতে তারা আরও জানায়, ইউক্রেনীয় যোদ্ধারা আগ্রাসনকারীদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। আজ, ২৯ মে আমাদের আর্টিলারি রুশ ফ্যাসিবাদী সেনাদের সরঞ্জামে হামলা চালিয়েছে।

রবিবার পূর্বাঞ্চলীয় সেভেরোডনেস্ক শহরে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। রাশিয়া পুরো ডনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে। সেভেরোডনেস্ক ও লিসিচানস্ক শহর দখল করলে পুরো লুহানস্ক রুশদের নিয়ন্ত্রণে চলে আসবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম