রাশিয়ার কাছে সেভেরোডোনেস্ক ও লিসিচানস্ক কেন গুরুত্বপূর্ণ

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২২, ১৭:০৭আপডেট : ০২ জুন ২০২২, ১৭:১৩

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের কৌশলগত দুটি গুরুত্বপূর্ণ শহর সেভেরোডোনেস্ক ও লিসিচানস্ক। এই দুটি শহর নিয়ন্ত্রণে নিতে সর্বশক্তি দিয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে রুশ বাহিনী। প্রতিরোধ জোরদার করেছে ইউক্রেনীয় যোদ্ধারাও। কিন্তু রাশিয়ার কাছে কেন ইউক্রেনের সীমান্তবর্তী এই দুই শহর গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সিভারস্কি ডোনেটস নদীর পাশে সেভেরোডোনেস্ক ও লিসিচানস্ক শহরের অবস্থান। সপ্তাহখানেক ধরে রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করলেও প্রতিরোধের কারণে এখনও ইউক্রেনের দখলে।

নদীর ডানদিকে ঘেঁষে অবস্থিত লিসিচানস্ক শহর। এদিকে দিয়ে রাশিয়ার অগ্রগতি রোধে প্রকৃতি একটা বাধা হিসেবে কাজ করছে। ফলে শহরের কেন্দ্রে প্রবেশে অতটা সহজ হচ্ছে না রুশ বাহিনীর। এখানকার পথগুলোও বেশ জটিল।

কিন্তু প্রতিরোধ জোরালো হলেও সেভেরোডোনেস্কের বেশির ভাগ ভূখণ্ড ইতোমধ্যে অনেকটাই রাশিয়ার পকেটে চলে গেছে বলে শোনা যাচ্ছে। যদিও নিশ্চিত করেনি ইউক্রেনীয় আঞ্চলিক প্রশাসন। 

ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় যোদ্ধারা

এমন পরিস্থিতিতে সেভেরোডোনেস্ক ও প্রতিবেশী লিসিচানস্ক শহরের পতন ঘটলে পুরো লুহানস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে এবং এটা হবে মস্কোর জন্য একটা বড় কৌশলগত অর্জন। লুহানস্ক ডনবাসের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ইউক্রেনের ভারী শিল্প এলাকা হিসেবে পরিচিত। এতে রাশিয়া নিজেদের শাসনের বড় সুযোগ পেয়ে যাবে। আর এখান থেকে ইউক্রেনের আরও ভেতরে হামলার সুবিধা হবে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ এবং উত্তর-পূর্বে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে ধারাবাহিক সামরিক পরাজয়ের পর ডনবাসের লুহানস্ক ও প্রতিবেশী ডোনেস্কে নিজেদের মনোনিবেশের ঘোষণা দেয় মস্কো। ডোনেস্ক ও লুহানস্ক বিস্তৃত খনিসমৃদ্ধ এলাকা। সবকিছু মিলিয়ে এখানে সর্বশক্তি প্রয়োগ করেছে রাশিয়া।

ইউক্রেনের অভিযোগ, এখানকার বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এতে প্রাণ হারাচ্ছেন অনেকে।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের