ইউক্রেনে রয়টার্সের দুই সাংবাদিক গুরুতর আহত, চালক নিহত

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ১৫:৪৯আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:৫৪

ইউক্রেনের সেভেরোডোনেস্ক শহরে যাওয়ার পথে গাড়িতে হামলায় বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন গাড়ির চালক।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ জুন) রুশ সমর্থিত বাহিনীর দেওয়া একটি গাড়িতে রয়টার্সের ফটোগ্রাফার আলেক্সেন্ডার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল সেভেরোডোনেস্ক- রুবিশঝন শহরের দিকে ভ্রমণ করছিলেন। তারা যেখানে হামলার শিকার হন সেটি রুশ নিয়ন্ত্রিত এলাকা।

তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুই সাংবাদিকের চিকিৎসা চলছে। রয়টার্স কর্তৃপক্ষ নিহত ড্রাইভারের পরিচয় জানাতে পারেনি। অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীদের কোনও চালক হবে বলে ধারণা করা হচ্ছে। নিহত চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রয়টার্স।

সেভেরোডোনেস্ক ও এর আশপাশে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে রুশ বাহিনীর তুমুল লড়াই অব্যাহত রয়েছে। এলাকাটি নিয়ন্ত্রিত নিতেই হামলা জোরালো করেছে রাশিয়া। সেভেরোডোনেস্ক বেশ কিছু জায়গায় ইতোমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি রুশ বাহিনীর।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম