সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক ‘মৃত শহর’: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২২, ২২:৩১আপডেট : ০৬ জুন ২০২২, ২২:৩১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শক্তিশালী রুশ বাহিনীর চেয়ে সংখ্যায় কম হলেও পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেস্ক ধরে রেখেছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু রুশ সেনারা সংখ্যায় অনেক বেশি ও শক্তিশালী। সেভেরোদনেস্ক ও প্রতিবেশী লিসিচানস্ক উভয়েই এখন মৃত শহর। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা টিকে আছি কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি এবং তারা শক্তিশালী। সেভেরোদনেস্ক ও প্রতিবেশী লিসিচানস্ক উভয়েই এখন মৃত শহর।

এই শহর দুটির পতনের অর্থ হবে রাশিয়া পুরো লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করবে। যা ডনবাসের অর্ধেক এলাকা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, সংখ্যায় বেশি হওয়ার সুবিধা পাচ্ছে রুশ সেনারা। তবে পাল্টা লড়াইয়ের সব সুযোগ রয়েছে ইউক্রেনের।

তিনি আরও বলেছেন, ডনবাস অঞ্চলে রাশিয়ার আরও অগ্রগতি হলে পরিস্থিতি ইউক্রেনের জন্য ভয়াবহ খারাপ হতে পারে।

জেলেনস্কি বলেছেন, কৃষ্ণ সাগরের বন্দরে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকলে ইউক্রেনের ৭৫ মিলিয়ন টন খাদ্যশস্য আটকে যাবে। এখন ২২-২৫ মিলিয়ন টন বিদেশে পাঠানো যাচ্ছে না।

বিশ্বের শীর্ষ গম রফতানিকারক ইউক্রেন। যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রফতানি বন্ধের অভিযোগ অস্বীকার করেছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান