রুশ পর্যটকদের নিষিদ্ধ করুন, পশ্চিমাদের জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ০৫:৪৫আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:৩১

রুশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এমন আহ্বানে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য আরও কঠিন হবে।

ইউক্রেনে রুশ অভিযানের পরও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছে রুশ ভ্রমণকারীরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও বৈশ্বিক ব্যবসায়িক সম্পর্ক ধরে রেখেছে রাশিয়া। মিসর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে ছুটি কাটাতে যায় রুশ পর্যটকরা।

এ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস টুইটে বলেন, রুশদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করুন।

অবশ্য গত সোমবার রুশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞার সমর্থন করেছে প্রতিবেশী ফিনল্যান্ড। ফিনিশি প্রধানমন্ত্রী সানা মারিন দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, এটা একদমই ঠিক নয়, রাশিয়া যখন ইউরোপে আগ্রাসী ও নৃশংস যুদ্ধ চালাচ্ছে, তখন ইউরোপে ভ্রমণে দেশটির জনগণ।

পর্যটক ইস্যুতে জেলেনেস্কির প্রস্তাবে নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ বিষয়টিকে তারা অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে জানিয়ে তিনি বলেন, রাশিয়া এবং রাশিয়ানদের বিচ্ছিন্ন করার যেকোনও প্রচেষ্টা সফল হবে না।

গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর বহু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের