ইউক্রেনের দক্ষিণে সেনাদের সংগঠিত করছে রাশিয়া: ব্রিটিশ গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৪:৪৪আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪:৫৮

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করতে নিজেদের ইউনিটগুলোকে সংগঠিত করছে রাশিয়া। এমনটাই দাবি করছে ব্রিটেনের সামরিক গোয়েন্দারা।

ব্রিটিশ গোয়েন্দাদের সবশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেন স্ব-ঘোষিত রুশ সমর্থিত বাহিনী ডনেস্ক শহরের উত্তরে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটারে নিয়মিত গোয়েন্দা বুলেটিনে জানিয়েছে, ডনেস্ক বিমানবন্দরের কাছে অবস্থিত পিস্কি গ্রামে তীব্র লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার পর ডনেস্ক দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শনিবার (১৩ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এবার ডনেস্কের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ যোদ্ধারা। যদিও তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি, এলাকাটি ঘিরে প্রবল লড়াই অব্যাহত রয়েছে উভয়পক্ষের বাহিনীর মধ্যে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী