‘ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে রুশ বাহিনীর অন্তত ৫ বছর লাগবে’

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৫২

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওলেক্সি রেজনিকভ বলেন, ন্যাটোর গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ বাহিনীর ট্যাংক, কামান, সাঁজোয়া কর্মী বাহক এবং সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ ফেডারেশনের নিয়মিত সশস্ত্র বাহিনীর পক্ষে এই ক্ষতি কাটিয়ে উঠতে পাঁচ বছর সময় লেগে যেতে পারে।

এদিকে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের ইতি ঘটবে। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

রবার্ট হ্যাবেক বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়ার সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসন রাশিয়ার সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে। তার ভাষায়, ‘কেউ ভাবতে পারেনি যে, ২০২২ সাল এভাবে শেষ হবে।’ তিনি বলেন, পুতিন এই যুদ্ধে হেরে যাচ্ছেন। কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। তারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে।

ওদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসা ঠেকাতে কাজ করছে তার দেশ। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে ইউক্রেন। কীভাবে এই অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় এ বিষয়ে পেশাদার সিদ্ধান্ত নেবো আমরা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসনে ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ ইউক্রেনের বিভিন্ন শহর।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের