ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ সেনা নিহতের স্বীকারোক্তি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ২১:১৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২১:২০

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ৬৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। যদিও মস্কোর তরফে এমন স্বীকারোক্তি বিরল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সরকারিভাবে ৬৩ জনের কথা বলা হলেও রুশ সামরিক ব্লগাররা বলছেন, এ ঘটনায় নিহত সেনার সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।

এদিকে ডনেস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে মধ্যরাতে চালানো ওই হামলায় আরও ৩০০ রুশ সেনা আহত হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের