ফের সেনা সমাবেশের পরিকল্পনা করছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ২০:১৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২০:১৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার চেষ্টা হিসেবে রাশিয়া নতুন করে সেনা সমাবেশের পরিকল্পনা করছে। নতুন সেনা সমাবেশ করে রাশিয়া বড় ধরনের আক্রমণ করতে চায়। মঙ্গলবার শেষ রাতে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন বলে আসছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে আরেকটি সেনা সমাবেশের পরিকল্পনা করছেন এবং সেনাবাহিনীতে যোগদান এড়াতে যাতে করে রুশরা পালাতে না পারে সেজন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

জেলেনস্কি বলেন, আমাদের কোনও সন্দেহ নাই যে, রাশিয়ার বর্তমান প্রভু যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সম্ভাব্য সবকিছুই করছেন, কোনও কিছু বাদ রাখছেন না। যেকোনও মূল্যে তিনি রাশিয়ার পরাজয় এড়াতে চাইছেন।

তিনি বলেন, রাশিয়ার এই পরিস্থিতিকে আমাদের বাধাগ্রস্ত করতে হবে। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। সন্ত্রাসীদের হারতে হবে। তাদের যেকোনও নতুন আক্রমণের পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে হবে।

রাশিয়া নতুন সেনা সমাবেশের পরিকল্পনা যদি করে থাকে তাহলে রুশদের নৈতিক মনোবল কিছুটা ভেঙে দেবে নতুন বছরের প্রথম দিন ডনেস্কতে চালানোর ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা। ওই হামলায় ৮৯ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। যদিও ইউক্রেন দাবি করছে নিহতের সংখ্যা ৪০০।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের