জেনারেল রুস্তমকে বরখাস্ত করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১৬:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬:৫১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারে পরিচালিত আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইংরেজি সংবাদমাধ্যম মস্কো টাইমসকে উদ্ধৃত করে টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

মস্কো টাইমস-এর খবরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ভুহলেদারে ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ পরিচালনার সময় রাশিয়ার কয়েক ডজন ট্যাংক ধ্বংস হওয়ার পর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করা হয়।

মাইকেল কফম্যান নামের সামরিক বিশ্লেষক বলেছেন, মাইন পুঁতে রাখা ছোট এলাকা দিয়ে মুরাদভ বারবার রুশ সেনাদের আক্রমণে পাঠিয়েছেন। জায়গাটি ছিল উন্মুক্ত। ভুহলেদারে তারাকোনও সাফল্যও অর্জন করতে পারেনি।

বাখমুতের প্রায় ১০০ মাইল দক্ষিণে ভুহলেদাদের লড়াইকে চলমান যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে বিব্রতকর ব্যর্থতা বলে মনে করা হয়। লড়াইয়ে রুশ সেনাবাহিনী ১৩০টি আর্মর্ড যান হারিয়েছে।

গত সপ্তাহে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ক্রেমলিন সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে রদবদল আনতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক এক মন্ত্রী
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি প্রার্থীরও সম্পদের হিসাব দেওয়া জরুরি: ড. ইফতেখারুজ্জামান
রাষ্ট্রপতি প্রার্থীরও সম্পদের হিসাব দেওয়া জরুরি: ড. ইফতেখারুজ্জামান
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়