রাশিয়ার চার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ২০:৩৫আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২০:৩৫

রাশিয়ার চারটি অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। রবিবার (২০ আগস্ট) এসব হামলায় অন্তত পাচঁ জন আহত হয়েছে। মস্কোর দুটি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা করেছে। একটি জনবসতিহীন এলাকায় ড্রোন বিধ্বস্ত  হয়েছে।  সীমান্ত অঞ্চল বেলগোরোড, কুরস্ক ও রোস্তভেও ড্রোন হামলা হয়েছে।

ভনুকোভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কুরস্ক অঞ্চলের গর্ভনর বলেন, ড্রোন হামলায় রেল স্টেশনে আগুন লেগে পাচঁজন আহত হয়েছে। এদিকে রোস্তভ অঞ্চলের গর্ভনর বলেন, এ হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোড অঞ্চলে দুটি পৃথক ড্রোন হামলা প্রতিরোধ করা হয়েছে। স্থানীয় গভর্নর টেলিগ্রামে বলেছেন, বেলগোরোড শহরের দিকে ১২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার রাজধানী ও সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা এখন সাধারণ ঘটনা। মস্কোর অর্থনৈতিক অঞ্চলে বারবার হামলা করছে ইউক্রেন। রাশিয়া বলছে, মে মাসে ক্রেমলিনে দুবার ড্রোন হামলার চেষ্টা করেছিল ইউক্রেন।

এসএইচএম

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম