রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭

ইউক্রেন দাবি করেছে, ক্রিমিয়ায় চালানো হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে শুক্রবার এই হামলা চালানো হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সেভাস্তোপোলে হামলাটি ছিল মস্কোর জন্য বড় আঘাত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি গত কয়েক মাস ধরে নিয়মিত ইউক্রেনীয় হামলার শিকার হচ্ছে।

ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন।  অপর ১০৫ জন দখলদার আহত হয়েছেন।

ক্রিমিয়ায় বৃহত্তম শহর সেভাস্তোপোলে শুক্রবার হামলার পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইউক্রেনীয় স্পেশাল ফোর্স আরও বলেছে, নৌবহরের সদর দফর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয়  দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হামলার দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের এক সেনা নিখোঁজ রয়েছে।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে