ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২

ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের দাবি, গত সপ্তাহের হামলায় নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাও রয়েছেন।

পাল্টা আক্রমণ শুরুর পর ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন। ক্রিমিয়াকে অস্থির করে তোলার পাশাপাশি আবারও ইউক্রেনের ভূখণ্ডে যুক্ত করতে প্রায়শই হামলা চালাচ্ছে জেলেনস্কির বাহিনী। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে কোনও মূল্যেই হোক হারানো ক্রিমিয়াকে পুনরুদ্ধার চাই।

গত সপ্তাহে সেভাস্তোপোলে রাশিয়ার নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। যেখানে রুশ কর্মকর্তাদের বৈঠক চলছিল। এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হন। অপর ১০৫ জন দখলদার আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল নৌবাহিনীর নেতৃত্বাধীন বৈঠকটি।

ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় এতজন কর্মকর্তা হারানো মস্কোর সামরিক বাহিনীর জন্য বড় ধাক্কা। যদিও ক্রেমলিন এখনও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।

এর মধ্যে সোমবার রাতে টেলিগ্রামে রুশ গভর্নর মিখাইল রাজভোজায়েভ দাবি করেছেন, তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সেভাস্তোপোলে আরও একটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বেলবেক সামরিক বিমানঘাঁটির কাছেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়। এ ঘটনায় ইউক্রেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের