কিয়েভে ডিসেম্বরে পঞ্চম রুশ হামলা, প্রতিহতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে ডিসেম্বর মাসে পঞ্চম বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, রাজধানী অভিমুখী সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে,  আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভ, ওডেসা, খেরসনসহ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ১৯টির মধ্যে ১৮টি হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। কিয়েভের আকাশে কতটি ড্রোন ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্য অনুসারে রাজধানীতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের বিমানবাহিনী আরও বলেছে, পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়া দুটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনীয় প্রসিকিউটরের কার্যালয় বুধবার সকালে বলেছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত নয় বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চার শিশু রয়েছে। বেসামরিক বস্তু ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের অক্টোবরে রণক্ষেত্র থেকে দূরবর্তী ইউক্রেনের জ্বালানি, সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য হামলা শুরু করেছিল।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের