রুশ গুপ্তচর বিমান বিধ্বস্তের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

রুশ গুপ্তচর বিমান এ-৫০ইউ বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক মাসে দ্বিতীয়বার এই ধরনের দাবি করলো দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, বিমানটিকে সম্মুখ ভাগ থেকে ২০০ কিলোমিটার দূরে রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন ও ক্রাসনোদারের মধ্যে ভূপাতিত করা হয়েছে।

গুপ্তচর বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের বিমান বাহিনী একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ রুশ বিমান ভূপাতিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ-৫০ইউ গুপ্তচর বিমানটি গোয়েন্দা কাজে ব্যবহার করত রাশিয়া। কিন্তু এর বিধ্বস্তের খবরে রাশিয়া কোনও মন্তব্য করেনি। তাছাড়া এএফপি এখনও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

১৪ জানুয়ারি একটি এ-৫০ইউ বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণায়ের এক সংবাদ সম্মেলনে বলেছিল, রাশিয়ার সম্ভবত ছয়টি অপারেশনাল এ-৫০ইউ সার্ভিস রয়েছে।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের