মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১

সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তবে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতি ধীর করলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইরানের ঊর্ধ্বতন এ কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের নতুন ফ্রন্ট বা কৌশলের মূল ভিত্তিই হচ্ছে অর্থনীতি। ‘নিষেধাজ্ঞা মোকাবিলা সংক্রান্ত সদর দফতর’-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্জিত মূল্যবান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অর্থনৈতিক যুদ্ধ সফলভাবে প্রতিহত করা সম্ভব।

নিষেধাজ্ঞার প্রভাব ও ইতিবাচক দিক তুলে ধরে রেজা আরেফ বলেন, নিষেধাজ্ঞার একটি নির্দিষ্ট মূল্য রয়েছে এবং এটি আমাদের অগ্রযাত্রার গতি কমিয়ে দেয়, তবে এটি দেশকে কখনও অকার্যকর করতে পারবে না।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার ফলে একটি সুফলও এসেছে। স্রেফ যন্ত্রাংশ সংযোজনভিত্তিক শিল্প বা আমদানি নির্ভর শিল্প থেকে দেশীয় প্রযুক্তিনির্ভর উৎপাদনের দিকে রূপান্তর ঘটেছে। এর ফলে ডলারের মাধ্যমে বিদেশি পণ্য বা খুচরা যন্ত্রাংশ ক্রয়ের প্রবণতার লাগাম টানা সম্ভব হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক