পুতিনের পাশে থাকার ঘোষণা আসাদের

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় দিন শুক্রবার এ ঘোষণা দেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন। ফোনালাপে তিনি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থনের কথা জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ইতিহাসের সংশোধন’ হিসেবে আখ্যায়িত করেন আসাদ।

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার দুই বছরের মাথায় আসাদের সমর্থনে দেশটিতে সেনা ও বিমান পাঠিয়ে পাল্টা ব্যবস্থা নেয় রাশিয়া। বলা চলে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তীব্র গৃহযুদ্ধের মধ্যেও আসাদকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছেন। এতে করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই বদলে গেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম