নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো, বিরত থাকলো চীন

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭

ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে রাশিয়া। আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছে চীন। শুক্রবার এই খসড়া প্রস্তাব পাস না হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমারা মনে করছে, এর মাধ্যমে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রকাশ হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের আনা ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতও। পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আশা করা হচ্ছে, এই খসড়া প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ অধিবেশনে তোলা হবে।

রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগের পর মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশীর ওপর হামলা চালিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক ব্যবস্থাকে অবজ্ঞা করলেও আমরা সকলেই ইউক্রেন এবং এর জনগণের পেছনে ঐক্যবদ্ধ হয়েছি।’

যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে রাশিয়ার। এই দেশগুলোর কোনও একটি ভেটো দিলে পরিষদে কোনও প্রস্তাব পাস হয় না।

চীন ভোট দান দেওয়া থেকে বিরত থাকার কয়েক সপ্তাহ আগে জানিয়েছে, বেইজিং ও মস্কোর সহযোগিতার কোনও সীমা নেই। পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ইউক্রেন, তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে পরস্পরের পাশে থাকার ঘোষণা দেয় মস্কো ও বেইজিং।

নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে সমর্থন না দেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া। ওই প্রস্তাবকে তিনি রুশবিরোধী আখ্যা দেন। ভোটাভুটির পর নেবেনজিয়া বলেন, ‘আপনাদের এই খসড়া প্রস্তাব ইউক্রেনীয় দাবার বোর্ডে আরেকটি নৃশংস, অমানবিক পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।’

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান