‘রাশিয়ায় আক্রমণে ইউক্রেনকে আহ্বান জানাচ্ছে পশ্চিমারা’

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৯:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২০:০১

পশ্চিমা দেশগুলো এখন প্রকাশ্যে রাশিয়ার ওপর আক্রমণের জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানাচ্ছে। বৃহস্পতিবার ক্রেমলিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেছেন। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের এক শীর্ষ মন্ত্রী সম্প্রতি বলেছেন, রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা বৈধ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাখারোভা এ কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, রুশ ভূখণ্ডে হামলার জবাব দিতে মস্কো যে অঙ্গীকারের কথা বলছে, সেটিকে পশ্চিমাদের উচিত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

সম্প্রতি রাশিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণ ও একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা এই ঘটনাকে রাশিয়ার ‘কর্মের ফল’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন আত্মরক্ষায় যে হামলা চালাচ্ছে তা বৈধ। আর এই সপ্তাহের শুরুতে আরেক ব্রিটিশ মন্ত্রীও বলেছিলেন, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে চালানো ইউক্রেনের হামলা বৈধ হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বিবেচনা করছে বলে যে খবর প্রকাশিত হচ্ছে তা সম্পর্কে মারিয়া জাখারোভা বলেছেন, এমন পদক্ষেপ ‘মূর্খ প্রকৃতির’। এমন পদক্ষেপের জবাব ছাড়া বসে থাকবে না রাশিয়া।

তিনি বলেন, অবশ্যই আমরা এমন কিছুর জবাব না দিয়ে বসে থাকবো না। তাদের এটা অনুধাবন করা উচিত।

ইউক্রেনে সংঘটিত অপরাধের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি। তার মতে, এসব পদক্ষেপ ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হতে পারে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম