গুতেরেসের সফরকালে কিয়েভে হামলার কথা স্বীকার করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৫:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:০৩

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় শহরটিতে হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। বৃহস্পতিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে।

শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, রাশিয়ার অ্যারোস্পেস বাহিনীর উচ্চ নির্ভুলতার ও দূরপাল্লার আকাশভিত্তিক অস্ত্র দিয়ে কিয়েভে আরটিয়ম ক্ষেপণাস্ত্র ও মহাকাশ রকেট উৎপাদন সংস্থা ধ্বংস করা হয়েছে।

রুশ মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার সশস্ত্রবাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেছেন, এই হামলার লক্ষ্য বিশ্ব সংস্থাটিকে অপমান করা।

এ সপ্তাহে মস্কো সফরের পর বৃহস্পতিবার কিয়েভ সফর করেন জাতিসংঘ মহাসচিব।  

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করতে তারা বিশেষ সামিরক অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এই আক্রমণকে আগ্রাসন বলছে। তারা রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞারও পর আক্রমণ চালিয়ে যাচ্ছে মস্কো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম