ইউক্রেনে বড়দিনে যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২০:৫০

ইউক্রেনে চলমান যুদ্ধে বড়দিনে যুদ্ধবিরতির জন্য কোনও প্রস্তাব পায়নি রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন, বড়দিনের আগে তাদের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু করার জন্য। যা প্রায় দশ মাসের যুদ্ধে শান্তিচুক্তির পক্ষে প্রথম পদক্ষেপ হবে।

বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জানতে চাওয়া হয়েছিল বড়দিনে যুদ্ধবিরতির কোনও প্রস্তাব রাশিয়া পেয়েছে কিনা। জবাবে তিনি বলেন, না, কারও কাছ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি। বিষয়টি এজেন্ডায় নেই।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর দেশটির অনেক ভূখণ্ড দখল করেছিল রাশিয়া। কিন্তু টানা পাল্টা আক্রমণের পর রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের প্রায় অর্ধেক পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। গত মাসে উভয়পক্ষই ভূখণ্ড দখলে তেমন কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি।

সামরিক বিশ্লেষকরা বলছেন, শীতে যুদ্ধে অচলাবস্থা দেখা দিতে পারে। যদিও গত কয়েক দিন ধরে পূর্বাঞ্চলীয় ডনেস্কতে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রুশ সেনারা বাখমুত শহর দখলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।  

মঙ্গলবার পেসকভ বলেছিলেন, জেলেনস্কি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা না মানলে ইউক্রেনের সঙ্গে কোনও শান্তিচুক্তি হবে না। বিশেষ করে রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলোসহ বিদ্যমান বাস্তবতা বিবেচনা করা না হলে অগ্রগতি অর্জন সম্ভব নয়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম