রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য: পলিটিকো

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২২, ২১:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:৫৮

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য। হোয়াইট হল কর্মকর্তাদের উদ্ধৃত করে পলিটিকো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হবে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১৬টায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হতে পারে বলে পলিটিকো জানিয়েছে। তবে এই মুহূর্তে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানিতে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। এখনও সরকার বিষয়টি বিবেচনা করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির পর সরকার নতুন সরবরাহ কৌশল প্রণয়নের কাজ করছে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করবেন মঙ্গলবার।

সূত্র: রয়টার্স 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি