স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে, জরুরি বিভাগের সামনে আহাজারি

আবির হাকিম
০১ মার্চ ২০২৪, ০২:২৬আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:২৯

বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর অনেকে এখনও নিখোঁজ। তাদের খোঁজে স্বজনেরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) জরুরি বিভাগের সামনে ভিড় করছেন। অনেকে তাদের নিখোঁজ স্বজনদের ছবি কর্তব্যরত পুলিশ ও ডাক্তারদের দেখিয়ে খোঁজ জানতে চাইছেন। তবে ডাক্তাররা তাদের অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন।

অনেকে তাদের স্বজনকে খুঁজে না পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছেন, চিৎকার করে কাঁদছেন।  

বড় ভাই সাইফুল ইসলামের খোঁজে ঢামেক জরুরি বিভাগে আসা নাঈমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন লাগার পর তার ভাই ফোন করে বলেছিলেন চিন্তা না করতে। এর কিছুক্ষণ পর থেকেই তার ফোন বন্ধ হতে যায়। এখন বার্ন ইউনিট ও জরুরি বিভাগে আহতদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

ঢামেক জরুরি বিভাগের সামনে বসে নিখোঁজ স্বজনদের সন্ধান পাওয়ার অপেক্ষায় স্বজনরা

ঢামেক জরুরি বিভাগের সামনের মেঝেতে বসে আহাজারি করছেন পাপিয়া আক্তার। তার মেয়ে অগ্নিকাণ্ডের সময় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ছিলেন বলে জানিয়েছেন তিনি। কোথাও মেয়ের সন্ধান না পেয়ে এখন জরুরি বিভাগের সামনে আছেন তিনি। ডাক্তাররা তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে বেইলিরোডে অগ্নিকাণ্ডে আহতদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের ঢামেক নতুন ভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জরুরি বিভাগের বাইরে অবস্থানরত পুলিশ ও আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের বাইরে অন্যান্য সমস্যা নিয়ে যারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদের নতুন বিল্ডিং এ যাওয়ার জন্য অনুরোধ করছেন।

 

/এফএস/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম