অনার্সে ভর্তির টাকা জোগাতে ঢাকায় এসেছিলেন নাইম, ফিরছেন লাশ হয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১১:২৮আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৪:০০

দিনমজুর বাবার সন্তান নাইম আহমেদ (১৮)। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করতে। কিন্তু স্বপ্ন পূরণ না করেই ফিরতে হচ্ছে লাশ হয়ে।

শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি বিভাগের সামনে এমনটাই জানাচ্ছিলেন নাইমের বাবা নান্টু।

তিনি বলেন, ‘আমার ছেলে এইচএসসি পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হতে চেয়েছিল। আমাকে বলেছিল বাবা তুমি তো খরচ চালাতে পারবে না। আমি ঢাকায় গিয়ে কাজ করে যা টাকা পাবো সেটা দিয়েই ভর্তি হয়ে যাবো। তাহলে তোমার আর কষ্ট হবে না। আর হলো না।’

নাইম আহমেদের বাবা নান্টু বলেন, ‘নাইমের সঙ্গে শেষ কথা হয়েছে রাত সাড়ে নয়টায়। তখন সে (নাইম) বলে মার্কেটে আগুন লেগেছে। ওই মুহুর্তে সে সবার সঙ্গে ছাদে আছে। আমরা তাকে বলেছিলাম তুমি ছাদেই থাকো। আল্লাহ ফয়সালা করবে। এর পরে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। ফোন দিয়েছি কিন্তু রিসিভ করেনি।’

ছেলেকে হারিয়ে নিহত নাইমের বাবার আহাজারি

নাইমের চাচাতো ভাই আরিফ জানান, নাইম আহমেদের বাড়ি বরগুনা জেলার বড় গৌরিচেনা গ্রামে।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখে নাইম একটি এটিএম বুথের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ শুরু করেছিলেন। ২৭ ফেব্রুয়ারি কাজ শুরু করেন বেইলি রোডের অগ্নিকাণ্ডের মার্কেটে। সেখানও নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, বেইলি রোডের আগুনে শেখ হাসিনা বার্নে ২২ জনকে আনা হয়। তার মধ্যে ১১ জন মারা গেছেন। ৯ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। নাইমের লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। আরও একজন অজ্ঞাত এখানে রয়েছে। ১১ জন শ্বাসনালীতে জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

/এএজে/আরআইজে/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম