বন্যায় ১২ জেলায় ২০২৫টি মোবাইল টাওয়ার অচল, নেটওয়ার্ক সেবা ব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১২:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৪:৩২

আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৫টির বেশি জেলা বিপর্যস্ত। এতে ১২টি জেলায় অচল হয়ে গেছে ৫টি মোবাইল অপারেটর কোম্পানির প্রায় ২ হাজার ২৫টি টাওয়ার। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্কে সেবা ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে এই তথ্য জানায়।

বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ার অচল হয়েছে। ১২ হাজার ১৭৯টি টাওয়ারের মধ্যে এখনও সচল রয়েছে ১০ হাজার ১৫৪টি।

তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকার মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ার। এখানে প্রায় ৬০৯টি টাওয়ার অচল হয়ে গেছে।

এ ছাড়া নোয়াখালীতে ৩৪৪টি, লক্ষ্মীপুরে ৮৪টি, ফেনীতে ৪৬৬টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২টি, চাঁদপুরে ১২১টি, চট্টগ্রামে ১৯৪টি, খাগড়াছড়িতে ৯৪টি, হবিগঞ্জে ৬টি, মৌলভীবাজারে ৪২টি, সুনামগঞ্জে ২৪টি এবং রাঙামাটিতে ৯টি টাওয়ার অচল হয়ে গেছে।

এদিকে সংশ্লিষ্টরা জানান, বন্যাকবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভি-স্যাট প্রস্তুত রাখা হয়েছে। আর এরই মধ্যে ৫টি ভি-স্যাট ফেনীতে পাঠানো হয়েছে।

/জেডএ/এনএআর/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক