ঘানাকে হারিয়েও ছিটকে গেলো উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ২৩:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:২০

শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের। ঘানাকে ২-০ গেলে হারিয়েও দিয়েছিলেন সুয়ারেজরা। দলের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা। কিন্তু অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় কপাল পুড়লো দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের।

এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও। ছিটকে গেলো উরুগুয়ে এবং ঘানা দুই দলই। 

শুক্রবার আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে খেলতে নামে ঘানা ও উরুগুয়ে। শুরু থেকেই আক্রমণে যায় সুয়ারেজরা।

ম্যাচের ২১তম মিনিটে আন্দ্রে আইয়ুর পেনাল্টি ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সের্হিও রোচেত। মোহাম্মদ কুদুসকে তিনিই ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

২৬তম মিনিটে লুইস সুয়ারেসের শট ঘানা গোলরক্ষক লরেন্স আটি-জিগি ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকে ছুটে গিয়ে হেড করে আলগা বল জালে পাঠান জর্জিয়ান  ডি অ্যারাসকায়েতা।

ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারাসকায়েতা। এবারও গোলের যোগানদাতা সুয়ারেস। তিনি উঁচু করে বল বাড়ালে দারুণ ভলিতে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় উরুগুয়ে।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে চলে খেলা তবে আর গোল করতে পারেনি কোনও দলই। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েও ছিটকে যেতে হয়েছে উরুগুয়েকে।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম