ব্রাজিলকে কখনও হারাতে পারেনি ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক 
০৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:১০

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া মুখোমুখি হচ্ছে ব্রাজিলের। এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যান কিন্তু সেলেসাওদেরই পক্ষে। এখন পর্যন্ত চারবারের লড়াইয়ে তিনটিতে জিতেছে ব্রাজিল। যার মধ্যে দুটি আবার বিশ্বকাপে! একটি ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।      

সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে ব্রাজিল ১-০ গোলে জিতেছিল। তার পর স্বাগতিক হয়ে ২০১৪ বিশ্বকাপেও ক্রোয়াটদের হারিয়ছে ৩-১ গোলে। অতীত পরিসংখ্যানের কথা জানা আছে ক্রোয়াট প্রাণভোমরা লুকা মরদিচেরও। তবে এবার ইতিহাস বদলানোর আশা করছেন, ‘বেশ কয়েকবার ব্রাজিলের মুখোমুখি হয়েছি। একবারও জিততে পারিনি। এবার আশা করবো অতীত বদলাতে।’

ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ অবশ্য এই ম্যাচটাকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন। চারবার বছর আগে ফ্রান্সের বিপক্ষে খেলা ফাইনালের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই ম্যাচটা বহুল আকাঙ্ক্ষিত। গত বিশ্বকাপের ফাইনালের সঙ্গে এটাকে তুলনা করতে পারি। অসাধারণ প্রতিপক্ষ তাতে সন্দেহ নেই; চ্যালেঞ্জটাও বিশাল।’

অবশ্য অসাধারণ প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে নিজেদের সর্বশেষ ম্যাচের পরিসংখ্যান সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন ক্রোয়াট কোচ, ‘দুই বিশ্বকাপ মিলে ১১ ম্যাচ খেলেছি। তার মধ্যে পরাজয় দেখেছি একটিতে। আশা করবো এবার সেই অভিজ্ঞতাটা একটু পর হোক। ছোট দেশ হিসেবে দুই টুর্নামেন্টে সাফল্য দেখেছি। এখন এই পর্যায়ে এসে এখানেই থেমে থাকতে চাই না।’ 

 

/এফআইআর/      
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি