মোবাইল ফোন উৎপাদনে রেয়াত সুবিধা আরও এক বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২১:০২আপডেট : ০৬ জুন ২০২৪, ২১:০২

দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে রেয়াতি সুবিধা এক বছর বাড়ানো হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোন উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ছে দুই বছর।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত বাজেটে মুঠোফোন বা সেলুলার ফোন স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগে ২০২৪ সাল পর্যন্ত ছিল। মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দুই বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, অপটিক্যাল ফাইবার কেবলের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের পরিশোধিত আয় বণ্টন বা কোনো লাইসেন্স ফি বা অন্য কোনও ফি বা চার্জ থেকে কর কর্তনের হার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে কেনার ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি যুক্ত করার জন্য প্রজ্ঞাপনে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করেন।

/জিএম/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম