রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধবিমানে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৮:০৫আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:০৫

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, প্রথমবারের মতো রাশিয়ার নতুন প্রজন্মের সুখই এসইউ-৫৭ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে তারা। রবিবার (৯ জুন) ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। স্যাটেলাইটের ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, রাশিয়ার ঘাঁটিতে বিমানটিতে আঘাত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করলেও কীভাবে এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করেছে তা বলা হয়নি।

রাশিয়ার একজন জনপ্রিয় সামরিক ব্লগার ফাইটারবম্বার বলেছেন, এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাতের খবর সঠিক। একটি ড্রোন দিয়ে যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে, যুদ্ধবিমানটি আখতুবিনস্ক বিমানঘাঁটিতে ছিল। রণক্ষেত্র থেকে তা ৫৮৯ কিলোমিটার দূরে।

টেলিগ্রামে সংস্থাটি ছবি প্রকাশ করে বলেছে, ৭ জুন যুদ্ধবিমানটি অক্ষত ছিল। কিন্তু ৮ জুন তাতে বিস্ফোরণের ক্ষত রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৯ জুন ২০২৪, ১৮:০৫
রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধবিমানে হামলার দাবি ইউক্রেনের
সম্পর্কিত
ব্রিকস ও সাংহাই কোঅপারেশনের সদস্য লাভে রাশিয়ার সমর্থন কামনা
কী, কেন, কীভাবেউত্তর কোরিয়াকে কেন চীনের প্রয়োজন
রাশিয়ার সঙ্গে কোন কোন ইস্যুতে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প