লেবানন দখলের অধিকার রয়েছে ইসরায়েলের: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুন ২০২৬, ১২:২৪আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:২৪

ওয়াশিংটনে লেবাননের সঙ্গে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক ও নিরাপত্তা অর্জন হিসেবে ইসরায়েলের জনগণের সামনে উপস্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সমঝোতা ইসরায়েলকে দক্ষিণ লেবাবন দখলের অধিকার দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতে, এই চুক্তিটি ঐতিহাসিক হওয়ার কারণ কেবল এটাই নয় যে এটি ওয়াশিংটন ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক  থেকে লেবানন ইস্যুটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে; বরং এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব বজায় রাখার অধিকারকে যুক্তরাষ্ট্র ও লেবাননের পক্ষ থেকে স্বীকৃতি দিয়েছে।

নেতানিয়াহু বলেন, চুক্তির ১৪টি অনুচ্ছেদে উল্লিখিত সমস্ত যাচাইযোগ্য শর্ত অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে। আর এই শর্তগুলোর সবগুলোই এককভাবে লেবানন সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে, ইসরায়েল ও লেবানন উভয়ের কাছ থেকে যৌথভাবে নয়।

সার্বিকভাবে এই চুক্তিটি ইসরায়েলকে অনির্দিষ্টকালের জন্য অথবা অন্তত দীর্ঘ সময়ের জন্য দক্ষিণ লেবাননে অবস্থান করার সক্ষমতা দিচ্ছে।

সেখানে কিছু পাইলট জোন বা পরীক্ষামূলক এলাকা থাকবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যেই দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির জন্য প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি ভালো করেই জানেন যে এটি আগামী সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ক্ষমতাসীন জোটের জন্য অত্যন্ত উপকারী হবে।

/এএস/ 
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
২৮ জুন ২০২৬, ১২:২৪
লেবানন দখলের অধিকার রয়েছে ইসরায়েলের: নেতানিয়াহু
সম্পর্কিত
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, কারণ জানালেন পেজেশকিয়ান
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
রাঙামাটিতে পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ৩
রাঙামাটিতে পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ৩
যেখানে শ্রীলঙ্কা পারেনি, সেখানে ইতিহাস বাংলাদেশের
যেখানে শ্রীলঙ্কা পারেনি, সেখানে ইতিহাস বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী