ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১০:০৬আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:০৬

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের রূপরেখা চুক্তি ‘ভেঙে গেছে’ বলে ঘোষণা দিলেও, তেহরানের সঙ্গে চুক্তি হওয়া সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে এবং প্রতিবেশীদের ওপর ইরানের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিটিকে ‘সব শেষ’ বলে ঘোষণা করেছিলেন। তবে সাংবাদিকদের অনুসন্ধান ও প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও একটি সমাধান খোঁজার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে।

ওই বিবৃতিতে সমঝোতা স্মারকের বিপক্ষে দেওয়া ট্রাম্পের মন্তব্যকে স্বীকার করে নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তবে যুক্তরাষ্ট্রও এর শর্তাবলি মেনে চলতে এখনও প্রস্তুত রয়েছে।

ওই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল অত্যন্ত সুনির্দিষ্ট এবং পরিষ্কার ভাষায় তার অনুভূতি ব্যক্ত করেছেন। নিরীহ এসব জাহাজে ইরানের হামলাগুলো মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকটি মূলত দুই পক্ষের কার্যক্ষমতা বা আচরণের ওপর নির্ভরশীল। আর ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড চুক্তি ভঙ্গের এমন এক অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছেছে, যা কোনোভাবেই সফল আচরণ নয়।

উল্লেখ্য এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালি দিয়ে ৬০ দিনের জন্য কোনও ধরনের শুল্ক বা টোল ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ দিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে ইরান দাবি করছে, এই চুক্তির পরও ওই করিডোর দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধিকার তাদের রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
টাকা দিলেই মিলছে ‘কল ডিটেল রেকর্ড’, ‘লাইন লোকেশন’: অনুুসন্ধান 
টাকা দিলেই মিলছে ‘কল ডিটেল রেকর্ড’, ‘লাইন লোকেশন’: অনুুসন্ধান 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে