ইরানের ওপর ফের নৌ-অবরোধ, আলোচনায় না বসলে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ জুলাই ২০২৬, ১১:১৮ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:১৮

ইরানের সব বন্দরে আবারও নৌ-অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান যদি আলোচনায় ফিরে না আসে, তবে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার চলমান সংঘাত আরও এক ধাপ বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জ্বালানি লক্ষ্যবস্তুগুলো আমি শেষের জন্য তুলে রাখছি, তবে শেষ পর্যন্ত আমরা তাদের জ্বালানি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবো।

তেহরানকে আলোচনার টেবিলে বসার আলটিমেটাম দিয়ে ট্রাম্প আরও বলেন, তারা যদি টেবিলে এসে আলোচনা না করে, তবে আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানা হবে, আগামী সপ্তাহে সেতুগুলোতে আঘাত হানা হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন আলোচনাকারীরা ইতোমধ্যে তাদের ইরানি আলোচকদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের স্পষ্ট করে বলে দিয়েছেন যে, আপনাদের জন্য একটি চুক্তিতে আসাই শ্রেয়।

প্রসঙ্গত মানবিক আচরণ সংক্রান্ত ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বা জরুরি হিসেবে বিবেচিত এমন স্থাপনাগুলোতে হামলা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
ট্রাম্পের প্রসংশা করে যা বললেন তার সাবেক প্রেস সেক্রেটারি
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
সর্বশেষ খবর
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান