থামছেই না মার্কিন হামলা, ইরানে প্রাণহানি বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এই হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত দেশের বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিকেও অনুরূপ বিস্ফোরণের খবর মিলেছে। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে, গত কয়েক ঘণ্টায় আহভাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় সরাসরি একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা অন্তত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হাসপাতালটি খালি করা হয়। ওই হামলায় শিশুদের ক্যানসার চিকিৎসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে এই হামলার জবাবে অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির