মোংলা বন্দরে নিরাপদে নোঙর করেছে ৪ যুদ্ধজাহাজ

মোংলা প্রতিনিধি
১৩ মে ২০২৩, ১৩:৫০আপডেট : ১৩ মে ২০২৩, ১৩:৫০

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে নিরাপদ আশ্রয়ে নোঙর করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধজাহাজ। মোংলা বন্দরের সাত ও আট নম্বর জেটিতে শুক্রবার (১২ মে) রাতে জাহাজগুলো নোঙর করে।

নোঙর করা জাহাজগুলো হলো– নৌ বাহিনীর ‘বিএনএস বঙ্গবন্ধু’ ও ‘বিএনএস স্বাধীনতা’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এসব জাহাজ বন্দরের জেটিতে নিরাপদে নোঙর করেছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় গন্তব্যে ফিরে যাবে।’

এ ছাড়া আরও কয়েকটি যুদ্ধজাহাজ মোংলার নৌঘাঁটি এবং কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) ঘাঁটিতে নিরাপদে নোঙরে আছে।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা
যুক্তরাষ্ট্রে ফিরছে বিমানবাহী রণতরি ফোর্ড
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের