কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সিলেট প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ২০:২৮আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০:৪৬

আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘সংবাদপত্রের আধুনিকতায় কাজী শাহেদ আহমেদ অনন্য অবদান রেখেছেন। পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হিসেবে দেশের সমৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখা বইগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে কাজী শাহেদ আহমেদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

কাজী শাহেদ আহমেদ খবরের কাগজ নামে একটি পত্রিকারও প্রকাশক ও সম্পাদক ছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিতি ছিল তার। তার জন্ম ১৯৪০ সালের ৭ নভেম্বর, যশোরে। প্রকৌশলে লেখাপড়ার পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন ছিলেন তিনি।

কাজী শাহেদ আহমেদ ১৯৭৯ সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে তার ব্যবসায়িক জীবন শুরু হয়। ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ছিলেন তিনি। নিজের নামে একটি ফাউন্ডেশনও করেছেন তিনি।

কাজী শাহেদ আহমেদ লেখালেখিও করেছেন। ভৈরব, দাঁতে কাটা পেনসিল, অপেক্ষাসহ বেশ কয়েকটি উপন্যাস রয়েছে তার। লিখেছেন জীবনের শিলালিপি নামে একটি আত্মজীবনী।

/এমএএ/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ২০:২৮
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক