কাজী শাহেদ আহমেদ প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবেন: রমজানুল হক নিহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ২১:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২২:৪২

সদ্য প্রয়াত সম্পাদক, প্রকাশক ও বিশিষ্ট শিল্পপতি কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলা ট্রিবিউনে পাঠানো এক শোকবাণীতে তিনি মরহুমের পরিবার ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘প্রয়াত কাজী শাহেদ আহমেদ একজন কর্মবীর ছিলেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে তিনি যেভাবে ক্রমান্বয়ে ব্যবসায়, সংবাদপত্র প্রকাশ এবং ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করে গেছেন আজীবন—তা নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হিসেবে কাজ করবে।’

শোকবাণীতে রমজানুল হক নিহাদ উল্লেখ করেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজী শাহেদ আহমেদ দেশের প্রজন্মের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রতিকূল সময়ে অবিচল থেকে সাংবাদিকতা করে গেছেন। আধুনিক সংবাদমাধ্যমের পথপ্রদর্শক তিনি। বিশিষ্ট একজন শিল্পপতি হিসেবে কাজী শাহেদ আহমেদ নানামাত্রিক সৃজনশীলতা দেখিয়েছেন, তা বলাই বাহুল্য।’

শোকবাণীতে প্রয়াত কাজী শাহেদ আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ২১:৪১
কাজী শাহেদ আহমেদ প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবেন: রমজানুল হক নিহাদ
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা