কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্রের শোক ও শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৬:৪২আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৬:৪৮

‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার  প্রকাশক ও সম্পাদক, ক্রীড়া সংগঠক ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে সংগঠনটি তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী শাহেদ আহমেদের প্রতি শোক ও শ্রদ্ধা জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কাজী শাহেদ ১৪ বছর সেনাবাহিনীতে ছিলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন ছিলেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নেওয়ার পর ১৯৭৯ সালে তিনি স্বনামধন্য ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। গত শতকের ৮০-এর দশকে প্রকাশিত সাপ্তাহিক ‘খবরের কাগজ’ কাজী শাহেদ আহমেদের মালিকানায় প্রকাশিত হতো। পরে তা ‘দৈনিক পত্রিকা আজকের কাগজ’-এ রূপ নেয়। দেড় দশক আগে বন্ধ হওয়ার আগ পর্যন্ত আজকের কাগজের প্রকাশক-সম্পাদক ছিলেন তিনি। ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ দীর্ঘদিন আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তার রয়েছে অসামান্য কিছু অলাভজনক উদ্যোগ। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও কাজী শাহেদ ফাউন্ডেশন। সাহিত্য পরিমণ্ডলেও কাজী শাহেদ আহমেদ সুপরিচিত। ভৈরব, দাঁতে কাটা পেনসিল, অপেক্ষাসহ বেশ কয়েকটি উপন্যাস রয়েছে তার। জীবনের শিলালিপি নামে একটি আত্মজীবনীও রয়েছে কাজী শাহেদ আহমেদের।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার শোকসন্তপ্ত পরিবার ও অগণিত শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

/জেইউ/এমএস/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ১৬:৪২
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্রের শোক ও শ্রদ্ধা
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা জরুরি: আসক
রংপুরে চার খুনএত রাতে কেন বোনকে কল করেছিলেন প্রীতিলতা? আরও যেসব প্রশ্নের উত্তর খুঁজছে আসক
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা