কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ০০:৫৪ আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০০:৫৪

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

সোমবার (২৮ আগস্ট) রাতে পাঠানো শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠক এবং বিশিষ্ট মিডিয়া উদ্যোক্তা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে আমি শোকাভিভূত। কাজী শাহেদ আহমেদ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা আবাহনীর হাল ধরেন তিনি। এছাড়াও তিনি ছিলেন আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক। সাহিত্য অঙ্গনেও ছিল তার অবাধ পদচারণা।

শোকবার্তায় উল্লেখ করা হয়, মরহুম কাজী শাহেদ আহমেদের তিন সন্তান কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ তিনজনই আবাহনী ক্লাবের পরিচালক। বাবার উত্তরসূরি হিসেবে দুই সন্তান ক্রীড়া সংগঠক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কাজী নাবিল বাফুফে সহ-সভাপতি পদে আছেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সাল থেকে কাজী ইনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। কাজী শাহেদ আহমেদ ১৯৭৯ সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করেন। খবরের কাগজ ও আজকের কাগজ তার প্রতিষ্ঠিত দুটি দৈনিক পত্রিকা।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নব্বইয়ের দশকে বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দেশের বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে প্রতিষ্ঠানের কর্মী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

/এসএমএ/আরআইজে/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
২৯ আগস্ট ২০২৩, ০০:৫৪
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারা স্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
সর্বশেষ খবর
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
আফ্রিদি-রাজ্জাকের পাশে আরাফাত, পাকিস্তানি অলরাউন্ডারের বিরল কীর্তি
আফ্রিদি-রাজ্জাকের পাশে আরাফাত, পাকিস্তানি অলরাউন্ডারের বিরল কীর্তি
ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার