কাজী শাহেদ আহমেদ সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃত: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ০০:৫০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০২:২৩

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী কাজী শাহেদ আহমেদ ছিলেন সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃত।

সোমবার (২৮ আগস্ট) রাতে এক শোকবার্তায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। এর আগে সন্ধ্যায়  রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে কর্মবীর কাজী শাহেদ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শোকবার্তায় তিনি বলেন,  ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ এর প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃত। দেশে প্রথম অর্গানিক চা বাগান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করে এবং ১৯৭৫ সাল থেকে এ যাবৎ আবাহনী ক্লাব পরিচালনা করে তিনি দেশের শিক্ষা, শিল্প, ক্রীড়ায় যে অবদান রেখেছেন তা তাকে স্মরণীয় করে রাখবে।

১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণকারী প্রকৌশলী কাজী শাহেদ আহমেদ বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৩ সালে ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ এবং এরপর ‘পাশা', ‘দাঁতে কাটা পেনসিল’, ‘অপেক্ষা’ উপন্যাসত্রয় ও আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ রচনা করেন তিনি। ‘ভৈরব’ ইংরেজিতে অনূদিত হয়েছে।

কাজী শাহেদ আহমেদের তিন ছেলে কাজী নাবিল আহমেদ, কাজী ইনাম আহমেদ ও কাজী আনিস আহমেদ পিতার মতোই ক্রীড়া সংগঠক, সমাজ গবেষক ও শিক্ষা-সংস্কৃতি অনুরাগী।

/এমআরএস/এফএস/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
২৯ আগস্ট ২০২৩, ০০:৫০
কাজী শাহেদ আহমেদ সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃত: তথ্যমন্ত্রী
সম্পর্কিত
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা