কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোকাহত যুক্তরাজ্যে বাংলাদেশি সাংবাদিকরা

লন্ডন প্রতি‌নি‌ধি
২৮ আগস্ট ২০২৩, ২৩:০৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২৩:১৯

বাংলাদেশের আধু‌নিক সাংবা‌দিকতার পথপ্রদর্শক দৈ‌নিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ইউকে-বাংলা প্রেসক্লাবের নেতারা।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহবুবুল করীম সুয়েদ তাৎক্ষ‌ণিক এক বিবৃ‌তিতে বলেন, বাংলাদেশের আধুনিক সাংবা‌দিকতার যাত্রাপথে অসামান‌্য অবদান রাখা সংস্কৃ‌তিবান এই বরেণ্য ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

ইউকে-বাংলা প্রেসক্লাবের নেতারা বিবৃতিতে জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নব্বইয়ের দশকের শুরুতে শাহেদ আহমেদ প্রকাশ করেন ‘সাপ্তাহিক খবরের কাগজ’ ও ‘দৈনিক আজকের কাগজ’। এখনকার বাংলা ভাষার সাংবাদিকতার উজ্জল ধারা‌টির ‌পথ প্রদর্শক ছিলেন তিনি। আজকের কাগজের সেই প্রজন্মই এখন বাংলাদেশের সাংবা‌দিকতাকে নেতৃত্ব দিচ্ছে। কাজী শাহেদ আহমেদকে বাদ দিয়ে কখনও বাংলাদেশের নতুন ধারার গণমাধ‌্যম ও সাংবা‌দিকতার ইতিহাস সম্পূর্ণ হ‌বে না।

বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার শোকাহত পরিবারকে এই প‌রি‌স্থি‌তি মোকাবিলার তওফিক দেন।

/এপিএইচ/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
২৮ আগস্ট ২০২৩, ২৩:০৭
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোকাহত যুক্তরাজ্যে বাংলাদেশি সাংবাদিকরা
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা