কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ২২:৩৪আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০০:২৪

বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ। তার মেজো ছেলে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। মেজো ছেলে কাজী আনিস আহমেদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক। কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে ইনাম আহমেদ জেমকন গ্রুপের পরিচালক।

কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি।

আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে, যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছে।

/ইএইচএস/ইউএস/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
২৮ আগস্ট ২০২৩, ২২:৩৪
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা