ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের আড়াই হাজার ঘর বিধ্বস্ত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ মে ২০২৩, ০১:৫৪আপডেট : ১৫ মে ২০২৩, ১০:৪৯

ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রচণ্ড গতিতে উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ উপকূলীয় এলাকায় গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্যাম্পে প্রায় আড়াই হাজার রোহিঙ্গার ঘর ভেঙে গেছে।

রবিবার (১৪ মে) দুপুর থেকে প্রচণ্ড গতিতে বাতাস-বৃষ্টি বাড়তে থাকে, যার ফলে উপকূলের অনেক মানুষ ছুটে যায় আশ্রয়কেন্দ্রের দিকে।

সরেজমিনে রবিবার বেলা ৩টার দিকে জাদিমুরা শিবিরে দেখা গেছে, নারী ও শিশুদের আলাদা করে মসজিদ-মক্তবে রাখা হয়েছে। এসব ক্যাম্পে তিন শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের আড়াই হাজার ঘর বিধ্বস্ত

এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর বশর বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুপুরে প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে অনেকের ঘর বিধ্বস্ত হয়ে গেছে। অনেকে ঘর রেখে স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছে। শিবিরে প্রায় এক হাজার মানুষের ঘরের ক্ষতি হয়েছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুছ বলেন, প্রাকৃতিক দুর্যোগের আঘাতে আমার ক্যাম্পে ৫০০ ঘর ভেঙে গেছে। এ সময় গাছপালা পড়ে তিনজন আহত হন। আশ্রয়হীন মানুষকে জরুরি সহতায় দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পের আড়াই হাজার ঘর বিধ্বস্ত

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (আরআরআরসি) জানিয়েছেন, ক্যাম্পে প্রায় আড়াই হাজার রোহিঙ্গার ঘর ভেঙে গেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

/এনএআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার