জুস কারখানায় আগুন: মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ২১:২৫ আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম বেভারেজের সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে পুলিশ সদরদফতর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগামীকালের (শুক্রবার) মধ্যে আগুনে পোড়া হত্যা মামলার কাগজপত্র, জব্দ করা আলামত জেলা পুলিশের কাছ থেকে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এই মামলাটি একটি সেনসেটিভ (সংবেদনশীল) মামলা। এখানে সময় নিয়ে গভীরে গিয়ে তদন্ত করতে হবে। যেসব আলামত জব্দ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করাতে হবে। এছাড়া সিআইডির কাছে আলামত পরীক্ষা-নিরীক্ষা করার ইক্যুইপমেন্ট (সরঞ্জাম) রয়েছে। জেলা পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। এ কারণেই মামলাটি নিবিড় পর্যবেক্ষণ ও তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, চার দিনের রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা পুলিশের জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে পারেনি। কেন ৩৪ হাজার বর্গস্কয়ার ফুটের ভবনে মাত্র দুটি সরু সিঁড়ি ছিলো, সিঁড়ি কেন বাড়ানো হয়নি, রাজউক থেকে ভবনের অনুমোদন ছিলো কি-না, ফায়ার ফাইটিং ব্যবস্থা পর্যাপ্ত ছিলো কি-না? এসব প্রশ্নের কোনও সদুত্তর তারা দিতে পারেনি। 
তিনি আরও বলেন, এসব প্রশ্নের জবাবে আসামিরা বলেছেন, কিছু কাগজপত্র করতে আবেদন করেছেন, আবার কিছু কাগজপত্র করার জন্য প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হুমায়ুন কবির জানান, পুরো বিষয়টি তদন্তাধীন। আর তদন্তাধীন মামলা নিয়ে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

তিনি বলেন, মামলাটি ইতোমধ্যে সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বা কালকের মধ্যে মামলার কগজপত্রসহ সব আলামত সিআইডিকে বুঝিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয়তলা ভবনটিতে তখন প্রায় ৪০০-এর বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক করার প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে, এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে।

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জে জুস কারখানায় আগুন
১৫ জুলাই ২০২১, ২১:২৫
জুস কারখানায় আগুন: মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ
০৯ জুলাই ২০২১, ২০:৩৩
সম্পর্কিত
ডিসেম্বরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পুলিশের
মৃত দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা, একজনের স্ত্রী ওসিকে বললেন ‘কবরে তদন্ত করেন’
প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক